বাকেরগঞ্জ উদ্যোগ

বাকেরগঞ্জে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

বাকেরগঞ্জে শুরু হচ্ছে ডিজিটাল বিপ্লব!

বেকার যুবসমাজের কর্মসংস্থানে ‘নিলয় পারভেজ ফাউন্ডেশন’-এর এক যুগান্তকারী উদ্যোগ

গত দুই বছরের সূক্ষ্ম পরিকল্পনা ও পরিসংখ্যান শেষে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে বেকার যুবকদের ডিজিটাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে আমরা নিয়ে আসছি আধুনিক **ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র**।

💡 আমাদের প্রজেক্ট হাইলাইটস

🖥️ উন্নত প্রযুক্তি

প্রতিটি ইউনিয়নে ১৪টি হাই-কনফিগারেশন কম্পিউটার (৫৫ ইঞ্চি আধুনিক মনিটরসহ) স্থাপন করা হবে।

🎓 সম্পূর্ণ ফ্রি কোর্স

কোনো প্রকার কোর্স ফি বা চার্জ ছাড়াই কম্পিউটারের প্রয়োজনীয় বেসিক কোর্সগুলো শেখানো হবে।

🎲 নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন

অতিরিক্ত ভিড় এড়াতে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে (ন্যূনতম এসএসসি পাস) শিক্ষার্থী নির্বাচন করা হবে।

🏛️ শতভাগ অর্থায়ন

ট্রেনিং সেন্টারের কক্ষ ভাড়া থেকে শুরু করে প্রশিক্ষকের সম্পূর্ণ সম্মানী বহন করবে ‘নিলয় পারভেজ ফাউন্ডেশন’।

🎯 লক্ষ্য ও উদ্দেশ্য

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নের বেকার যুবসমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং তাদের জন্য স্বাধীন ও ডিজিটাল কর্মসংস্থানের পথ সুগম করা।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

ইউনিয়নভিত্তিক দক্ষ প্রশিক্ষক নিয়োগ

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য বাকেরগঞ্জের প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে মোট ১৪ জন দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

  • 📌 যোগ্যতা: কম্পিউটার বিষয়ে দক্ষ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
  • ⏱️ কাজের সময়: সপ্তাহে ২ দিন (প্রতিদিন ৩টি ব্যাচে মোট ৬ ঘণ্টা)।
  • 💰 মাসিক সম্মানী: ৬,০০০ — ৮,০০০ টাকা।
📩 আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের দ্রুত পূর্ণ জীবনবৃত্তান্ত (Resume) আমাদের ইনবক্সে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

🤝 সার্বিক সহযোগিতায়

  • • এনপি ইয়ূথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
  • • ইনফোএক্স আইটি লিমিটেড

⚙️ পরিচালনায়

  • • বাকেরগঞ্জ স্টাডি কেন্দ্র

💠💠💠💠💠💠

মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা সহায়তা

বাকেরগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার!

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা উদ্যোগ

সম্মানিত বাকেরগঞ্জ পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সচেতন অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

মাধ্যমিক স্তরের শেষ দুই বছর (নবম ও দশম শ্রেণি) একজন শিক্ষার্থীর জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় প্রাইভেট বা ভালো টিউশন সুবিধা থেকে বঞ্চিত হয়।

আপনার সন্তানের পড়াশোনার গতিকে আরও বেগবান করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশেষ শিক্ষা সহায়তা উদ্যোগ গ্রহণ করেছি।

🎓 এই উদ্যোগের মূল বৈশিষ্ট্যসমূহ

🎁 সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান

বিশেষ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না।

👨‍🏫 দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক

প্রতিটি ইউনিয়নে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে স্থানীয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে।

📅 সুবিধাজনক সময়সূচি

শিক্ষার্থীদের সুবিধার্থে সপ্তাহে অন্তত ৩ দিন সুনির্দিষ্ট ব্যাচভিত্তিক এই পাঠদান কার্যক্রম চলবে।

💼 সরাসরি সম্মানী বহন

পাঠদানে নিযুক্ত সকল শিক্ষকের সম্মানী সরাসরি আমি ব্যক্তিগতভাবে বহন করব।

👨‍👩‍👧‍👦 সচেতন অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ

আপনারা শুধু কষ্ট করে আপনাদের সন্তানকে নিয়মিত ক্লাসে পাঠাবেন। তাদের পড়াশোনার খরচ ও অতিরিক্ত গাইডেন্স নিয়ে আপনাদের আর ভাবতে হবে না। আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দেই।

লায়ন মো. নিলয় পারভেজ
চেয়ারম্যান — আলমাস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।

💠💠💠💠💠💠

এনপিএফ আগা বাকের স্পোর্টস একাডেমি

“মাদকমুক্ত বাকেরগঞ্জ গড়তে খেলার মাঠই হোক আমাদের শ্রেষ্ঠ হাতিয়ার”

এনপিএফ আগা বাকের স্পোর্টস একাডেমি — একটি ড্রিম প্রজেক্ট

প্রিয় বাকেরগঞ্জ উপজেলাবাসী ও সুনাগরিকগণ, আসসালামু আলাইকুম।

আমি কথা দিয়েছিলাম, ২০২৬ সাল থেকে বাকেরগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে আমার প্রথম এবং অন্যতম বড় ‘ড্রিম প্রজেক্ট’ হতে যাচ্ছে— “এনপিএফ আগা বাকের স্পোর্টস একাডেমি”

আমার লক্ষ্য স্পষ্ট: বাকেরগঞ্জের যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অন্ধকার থেকে সরিয়ে আনা। আমরা চাই আমাদের সন্তানদের মনোযোগ আবারও সেই ৯০ দশকের সোনালী সময়ের মতো খেলার মাঠে ফিরে আসুক।

⚽ আমাদের পরিকল্পনা ও অর্থায়ন

আমার নিজস্ব ট্রাস্টি “নিলয় পারভেজ ফাউন্ডেশন (NPF)”-এর সম্পূর্ণ অর্থায়নে আমরা একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। যেখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক প্রশিক্ষণ সুবিধা থাকবে।

📍 আমাদের বর্তমান চ্যালেঞ্জ (দীর্ঘমেয়াদী লিজ ভিত্তিতে জমির সন্ধান)

একটি পূর্ণাঙ্গ একাডেমি ও খেলার মাঠের জন্য আমাদের ন্যূনতম ২.৫ থেকে ৩ একর (১৫১.২৫ কাঠা — ১৮১.৫ কাঠা) জমি প্রয়োজন।

শুরুতেই জমি ক্রয়ে বিশাল অংকের অর্থ ব্যয় না করে, আমরা সেই অর্থটুকু একাডেমির আধুনিক অবকাঠামো নির্মাণ এবং বিশ্বমানের কোচ নিয়োগে ব্যয় করতে চাই। তাই আমরা দীর্ঘমেয়াদী লিজ (Lease) ভিত্তিতে উপযুক্ত জমির সন্ধান করছি।

🤝 সুনাগরিকদের প্রতি আমাদের বিশেষ আহ্বান

সমাজ পরিবর্তনের পথে কিছু বাধা থাকবেই, কিন্তু আমি বিশ্বাস করি বাকেরগঞ্জে সুনাগরিকের সংখ্যাই বেশি। একজন প্রকৃত সুনাগরিক হিসেবে বাকেরগঞ্জের ক্রীড়াপ্রেমী যুবক ও সচেতন নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ:

১. জমির তথ্য দিন

আপনার জানামতে দীর্ঘমেয়াদী লিজ দেওয়ার উপযোগী ২.৫-৩ একর জমি থাকলে আমাদের দ্রুত জানান।

২. মতামত ও পরামর্শ

এই ড্রিম প্রজেক্টটি আরও সুন্দর ও কার্যকরভাবে সাজাতে আপনার সৃজনশীল আইডিয়া শেয়ার করুন।

🚀 পরবর্তী পদক্ষেপ ও সহায়ক কমিটি

খুব শীঘ্রই প্রজেক্টটি বাস্তবায়নের জন্য একটি ‘সহায়ক কমিটি’ গঠন করা হবে। যারা সরাসরি জমি ও কারিগরি পরামর্শ দিয়ে এই মহৎ কাজে শরিক হতে চান, তারা ইনবক্সে বা সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাকেরগঞ্জের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলি।

লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — নিলয় পারভেজ ফাউন্ডেশন

💠💠💠💠💠💠

শিক্ষাবৃত্তি কার্যক্রম

শিক্ষার আলোয় আলোকিত হোক বাকেরগঞ্জ

“শিক্ষা কোনো বিলাসিতা নয়, শিক্ষা প্রতিটি সন্তানের মৌলিক অধিকার”

আলহামদুলিল্লাহ, নিলয় পারভেজ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে বাকেরগঞ্জ পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য গৃহীত শিক্ষাবৃত্তি কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

গত ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে প্রাপ্ত আবেদনগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে আমরা সর্বমোট ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করেছি।

📊 শিক্ষাবৃত্তি কার্যক্রমের সারসংক্ষেপ
৯৪ জন
মোট আবেদনকারী
৬২ জন
চূড়ান্ত মনোনীত শিক্ষার্থী
৬০,৫০০ ৳
মোট মাসিক বৃত্তির পরিমাণ
🎓 বৃত্তি প্রদান ও বিতরণ পদ্ধতি
  • মনোনয়ন: মোট ৯৪ জন আবেদনকারীর মধ্যে থেকে সবচেয়ে যোগ্য ও চাহিদাসম্পন্ন ৬২ জনকে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করা হয়েছে।
  • 💳 বৃত্তি ক্যাটাগরি: শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী মাসিক ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিকার্ড প্রদান করা হয়েছে।
  • 📱 অর্থ হস্তান্তর: গত ১ মার্চ ২০২৬ থেকে প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে।

আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাকেরগঞ্জ বিনির্মাণে নেতৃত্ব দেবে। অর্থাভাব যেন কোনো মেধাবী প্রাণের স্বপ্নযাত্রায় বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই আমাদের এই নিরন্তর পথচলা।

📌 বিশেষ দ্রষ্টব্য: ২০২৭ শিক্ষাবর্ষের নতুন আবেদন নোটিশ

২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাবৃত্তির নতুন আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। বাকেরগঞ্জের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
চেয়ারম্যান — নিলয় পারভেজ ফাউন্ডেশন

💠💠💠💠💠💠

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান

২০২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন ও তালিকা তৈরি সংক্রান্ত বিজ্ঞপ্তি

🎓 বিশেষ শিক্ষা সহায়তা উদ্যোগ

ব্যক্তিগত উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

উপযুক্ত ও প্রকৃত হকদারদের তালিকা তৈরির জন্য বাকেরগঞ্জ পৌরসভা এবং ১ থেকে ১৩নং ইউনিয়নের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষা অনুরাগী ও সচেতন নাগরিকদের সদয় দৃষ্টি আকর্ষণ ও সহায়তা কামনা করছি।

📅 কার্যক্রমের নির্ধারিত সময়সূচি
ধাপ ১ — তালিকা প্রণয়ন
৩০ নভেম্বর ২০২৫

নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক তালিকা ও ফরম জমাদান সম্পন্ন করা হবে।

ধাপ ২ — যাচাই-বাছাই
ডিসেম্বর ২০২৫

প্রাপ্ত আবেদনগুলো সরজমিনে স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করা হবে।

ধাপ ৩ — বৃত্তি বিতরণ
জানুয়ারি / ফেব্রুয়ারি ২০২৬

নতুন শিক্ষাবর্ষ থেকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান শুরু হবে।

🔒 আত্মমর্যাদা ও গোপনীয়তার পূর্ণ নিশ্চয়তা

কোনো অবস্থাতেই সম্মানিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরিচয় দায়িত্বপ্রাপ্ত কতিপয় নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া প্রকাশ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে না।

লায়ন মো. নিলয় পারভেজ (এনপি)
চেয়ারম্যান — নিলয় পারভেজ ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা — আলমাস ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা।